শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
স্বাস্থ্য

গত ২৪ ঘণ্টায় শনাক্ত কমলেও হাজারের ওপরে মৃত্যু

মোহাম্মদ খাইরুল আমিন • 16 আগস্ট 2022, 09:46 সকাল • 460 বার পঠিত
গত ২৪ ঘণ্টায়  শনাক্ত কমলেও হাজারের ওপরে মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বিশ্বে এক হাজার ৫৯ জনের মৃত্যু হয়েছে। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা বেড়েছে একশর বেশি। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ৬৪ লাখ ৫৫ হাজার ৯০৩ জনে পৌঁছেছে।

তবে একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৩৪ হাজার ৪৮ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা কমেছে ৬১ হাজারের বেশি। এতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে ৫৯ কোটি ৫৫ লাখ ৯৮ হাজার ১০৭ জনে দাঁড়িয়েছে।

করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে মঙ্গলবার সকালের দিকে এসব তথ্য পাওয়া গেছে।

গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে জাপানে। এ সময়ের মধ্যে দেশটিতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১ লাখ ৬৯ হাজার ৯৭২ জন এবং মারা গেছেন ১৫৫ জন। করোনা মহামারির শুরু থেকে পূর্ব এশিয়ার এই দেশটিতে এখন পর্যন্ত ১ কোটি ৫৬ লাখ ১৫ হাজার ২৫১ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৩৫ হাজার ১৫৬ জন মারা গেছেন।