গত ২৪ ঘন্টায় নারায়ণগঞ্জে আরও ১১২ জন করোনায় আক্রান্ত
অনলাইন নিউজ পোর্টাল
•
05 জুলাই 2021, 10:21 দুপুর
•
296 বার পঠিত
নারায়ণগঞ্জে গত ১দিনে ২৪ ঘণ্টায় আরও ১১২ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে এবং ১ জন মারা গেছেন। আজ সোমবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইমতিয়াজ।
জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইমতিয়াজ তিনি জানান, এখন পর্যন্ত জেলায় করোনায় আক্রান্ত মোট রোগীর সংখ্যা দাঁড়াল ১৪ হাজার ৪৫২ জনে। এর মধ্যে ২২৫ জন মারা গেছেন। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ১৩ হাজার ৩৫৬ জন। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৩৯৮ জনের।
আক্রান্ত ১১২ জনের মধ্যে ৪৬ জন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের এলাকায়, বন্দর উপজেলায় ১৮ জন, রূপগঞ্জে ১৬ জন, সদর উপজেলায় ১৪ জন, সোনারগাঁওয়ে ১৩ জন ও আড়াইহাজার উপজেলার ৫ জন শনাক্ত হয়েছেন।