শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
মাকিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ‘সন্তোষজনক’ আলোচনা হয়েছে: রুশ পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রে জি-২০ জোটের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক, ইউক্রেন ইস্যুতে অনড় রাশিয়া ক্রিপ্টোকারেন্সির ইতিহাসে সবচেয়ে বড় হ্যাকিং, ৬৩০ কোটি ডলার চুরি এইচএসসি-সমমান পরীক্ষায় ২৯৩টি শিক্ষাপ্রতিষ্ঠানে শূন্য পাস এইচএসসি-সমমান পরীক্ষায় ১৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ পাস ফ্রান্সের অর্থনৈতিক পূর্বাভাস ‘স্থিতিশীল’ থেকে কমিয়ে ‘নেতিবাচক’ করল ফিচ ইউক্রেনের কাছে ৫০০ প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের সরকারের অতিরিক্ত অর্থ ব্যয় ছাড়াই সংশোধন হচ্ছে ৩৮ লাখ আইসিটি বই: এনসিটিবি চেয়ারম্যান
জাতীয়

গত ২৪ ঘণ্টায় খুলনার তিন হাসপাতালে আরো ১৭ জনের মৃত্যু

অনলাইন নিউজ পোর্টাল • 27 জুন 2021, 12:23 দুপুর • 86 বার পঠিত
গত ২৪ ঘণ্টায় খুলনার তিন হাসপাতালে আরো ১৭ জনের মৃত্যু

খুলনার তিন হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে আরো ১৭ জনের মৃত্যু হয়েছে। শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

এর মধ্যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ডেডিকেটেড ইউনিটে ১২ জন, খুলনা ২৫০ জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে দুজন এবং বেসরকারি গাজী মেডিকেল কলেজ হাসপাতালে তিনজনের মৃত্যু হয়েছে।

খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালের ফোকাল পার্সন ডা. সুহাস রঞ্জন হালদার জানান, গত ২৪ ঘণ্টায় খুলনা করোনা হাসপাতালে রেডজোনে ১২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনা আক্রান্ত হয়ে নয়জন এবং উপসর্গে তিনজন মারা গেছেন। খুলনার ১৩০ শয্যার করোনা হাসপাতালে ১৬০ জন চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে রেডজোনে ৯৬ জন, আইসিইউতে ১৯ জন, এইচডিইউতে ২০ এবং ইয়ালোজোনে ২৫ জন ভর্তি রয়েছেন। ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছেন ৪৩ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৯ জন।

গাজী মেডিকেলের স্বত্বাধিকারী গাজী মিজানুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে তিনজনের মৃত্যু হয়েছে। এরা হলেন- খুলনার নেভিগেট এলাকার সামসুল আলম, সাতক্ষীরার পলাশপুর এলাকার আব্দুস সামাদ এবং নড়াইলের নরাগাতি এলাকার ঝর্ণা বেগম। এ হাসপাতালে ৮৮ জন চিকিৎসাধীন রয়েছেন। তার মধ্যে আইসিইউতে ছয়জন এবং এইচডিইউতে পাঁচজন। এ ছাড়া হাসপাতালের পিসিআরমেশিনে ২৫ জনের নমুনা পরীক্ষা করে ১৯জনের করোনা শনাক্ত হয়েছে।