গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আরো ১১ জনের মৃত্যু
অনলাইন নিউজ পোর্টাল
•
17 মার্চ 2021, 03:59 দুপুর
•
272 বার পঠিত
গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আরো ১১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে প্রাণঘাতী এ ভাইরাসে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ হাজার ৬০৮ জনে।
বুধবার করোনাভাইরাসে মৃত্যু ও আক্রান্তের সর্বশেষ পরিসংখ্যান জানাতে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশে ২৪ হাজার ২৭৫ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ১ হাজার ৮৬৫ জনের করোনা পজিটিভ হয়। এ নিয়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ৬২ হাজার ৭৫২ জনে।
এদিন সুস্থ হয়েছেন আরো ১ হাজার ৫১০ জন। মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ১৫ হাজার ৯৮৯ জন।
দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। তার ১০ দিন পর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।