শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
স্বাস্থ্য

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে কারোই মৃত্যু হয়নি, আক্রান্ত ৮

মোহাম্মদ খাইরুল আমিন • 06 জানুয়ারী 2023, 06:18 বিকাল • 305 বার পঠিত
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে কারোই মৃত্যু হয়নি, আক্রান্ত ৮

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। তবে নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন আরো ৮ জন।

আজ শুক্রবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সারাদেশের বিভিন্ন হাসপাতালে বর্তমানে ডেঙ্গু আক্রান্ত ২১২ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এরমধ্যে ৯৯ জন ঢাকার মধ্যে এবং ১১৩ জন রোগী ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন।

সরকারি প্রতিবেদন অনুযায়ী, ১ জানুয়ারি থেকে ৬ জানুয়ারি ২০২৩ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ২১৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ১০৯ জন ও ঢাকার বাইরে ভর্তি হয়েছেন ১০৬ জন ডেঙ্গুরোগী।