শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
স্বাস্থ্য

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরো এক মৃত্যু, আক্রান্ত ৫

মোহাম্মদ খাইরুল আমিন • 05 ফেব্রুয়ারি 2023, 06:32 বিকাল • 435 বার পঠিত
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরো এক মৃত্যু, আক্রান্ত ৫

দেশের বিভিন্ন হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরো একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে পাঁচ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।

আজ রোববার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হওয়া পাঁচ জন রোগীর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে তিনজন এবং ঢাকার বাইরে দুজন ভর্তি হয়েছেন।

এদিকে বর্তমানে সারাদেশে ৩২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ১৯ জন এবং ঢাকার বাইরে সারা দেশে ১৩ জন।

২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে মোট ৫৯৩ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে রয়েছে ঢাকায় ২৮৮ জন ও ঢাকার বাইরে সারা দেশে ৩০৫ জন।