শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
স্বাস্থ্য

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরো ২ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৬৫

মোহাম্মদ খাইরুল আমিন • 02 আগস্ট 2022, 06:11 বিকাল • 532 বার পঠিত
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরো ২ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৬৫

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো দুইজনের মৃত্যু হয়েছে। নতুন করে ৬৫ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদফিতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

 নতুন রোগীদের মধ্যে ভর্তি হওয়া ৫১ জন ঢাকার বাসিন্দা। বাকি ১৪ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

 ডেঙ্গু আক্রান্ত হয়ে বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে মোট ৩২২ জন ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার হাসপাতালে ২৪৬ জন এবং ঢাকার বাইরে ৭৬ জন চিকিৎসাধীন।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২ হাজার ৩৬১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। সুস্থ হয়েছেন ২ হাজার ১১১ জন। এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে ১২ জনের মৃত্যু হয়েছে।