গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে শনাক্ত ১৭
গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১৭ জনের করোনা শনাক্ত হয়েছে। তবে এ সময়ে কারো মৃত্যু হয়নি। আজ শনিবার সকালে এ তথ্য নিশ্চিত করেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী।
জানা যায় ,গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ, এন্টিজেন টেস্ট, ইমপেরিয়াল হাসপাতাল, শেভরন ল্যাব, আরটিএল, মেডিকেল সেন্টার হাসপাতাল, ইপিক হেলথ কেয়ার, চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল ও এশিয়ান স্পেশালাইজড হাসপাতালে ১২৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ১৭ জনের শরীরে করোনার অস্তিত্ব পাওয়া গেছে।
পরীক্ষা অনুযায়ী শনাক্তের হার ১৩ দশমিক ৬০ শতাংশ। যা আগের ২৪ ঘণ্টায় ছিল ১১ দশমিক ৩৬ শতাংশ। আক্রান্তদের মধ্যে নগরীর ১৫ জন, ফটিকছড়ির একজন ও সীতাকুণ্ডের একজন রয়েছেন।
সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, নগরীতে ৯৪ হাজার ১৫৪ জন ও উপজেলা পর্যায়ে ৩৪ হাজার ৯৭৯ জন নিয়ে চট্টগ্রাম জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন এক লাখ ২৯ হাজার ১৩৩ জন। এছাড়া মারা গেছেন এক হাজার ৩৬৭ জন। এর মধ্যে নগরীর ৭৩৭ জন ও উপজেলার ৬৩০ জন রয়েছেন।