শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
স্বাস্থ্য

গত ১ দিনে করোনায় একজনের মৃত্যু

মোহাম্মদ খাইরুল আমিন • 12 ডিসেম্বর 2022, 06:44 বিকাল • 353 বার পঠিত
গত ১ দিনে করোনায় একজনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে ১জন মারা গেছে। এ পর্যন্ত মৃতের সংখ্যা ২৯ হাজার ৪৩৭ জন। মৃত্যুর হার ১ দশমিক ৪৫ শতাংশ।

আজ সোমবার স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৯৮১ জনের নমুনা পরীক্ষায় ১৯ জনের করোনা শনাক্ত হয়েছে। আগের দিন ১ হাজার ৫৯১ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছিল ২৯ জন। সংক্রমণ কমেছে ১ দশমিক ১৮ শতাংশ। গতকাল শনাক্তের হার ছিল ১ দশমিক ৮২ শতাংশ। আজ কমে হয়েছে দশমিক ৬৪ শতাংশ।

জানা যায় দেশে এখন পর্যন্ত ১ কোটি ৫১ লাখ ২৭ হাজার ৬১৬ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ২০ লাখ ৩৬ হাজার ৮২৫ জন। এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৪৬ শতাংশ।

করোনা আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ৩৬ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে ১৯ লাখ ৮৬ হাজার ৪৮৬ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ৫৩ শতাংশ। গতকালও সুস্থতার হার ছিল ৯৭ দশমিক ৫৩ শতাংশ।

এদিকে ঢাকা জেলায় গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৩০৫ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ১৭ জন। শনাক্তের হার দশমিক ৭৩ শতাংশ। গতকাল শনাক্তের হার ছিল ১ দশমিক ৯৮ শতাংশ।