শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

গোপালগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৫টি দোকান পুড়ে ছাই

অনলাইন নিউজ পোর্টাল • 04 জুন 2021, 09:32 সকাল • 811 বার পঠিত
গোপালগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৫টি দোকান পুড়ে ছাই

গত বৃহস্পতিবার রাতে গোপালগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ১৫টি দোকান। এতে একজন আহত হয়েছে। এ ঘটনায় প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা। বৃহস্পতিবার রাতে সদর উপজেলার পাটকেল বাড়ী বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার প্রিন্স হাওলাদার জানান, রাতে পাটকেল বাড়ী বাজারের মিতেশ গোলদারের ডিজেল-পেট্রোলের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। এসময় আগুন চারদিকে ছড়িয়ে পড়লে ওই বাজারে মুদি দোকান, টেইলার্স, ডাচ বাংলা ব্যাংকে এজেন্ট ব্যাকিং-এর শাখাসহ ১৫টি দোকান পুড়ে যায়। পরে খবর পেয়ে গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আধা ঘন্টা চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হয়। এসময় আগুন নেভাতে গিয়ে দোকান মালিক মিতেশ গোলদার আহত হন। তাকে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এই  অগ্নিকাণ্ডে অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা।