শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

গোপালগঞ্জে নিয়ন্ত্রণ হা‌রি‌য়ে গাছের সঙ্গে বাসের ধাক্কা ,নিহত ৪

মোহাম্মদ খাইরুল আমিন • 07 অক্টোবর 2022, 10:12 দুপুর • 494 বার পঠিত
গোপালগঞ্জে নিয়ন্ত্রণ হা‌রি‌য়ে গাছের সঙ্গে বাসের ধাক্কা ,নিহত ৪

গোপালগ‌ঞ্জে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হা‌রি‌য়ে গাছের সঙ্গে ভয়াবহ ভাবে ধাক্কা লেগে ৪ জন নিহত ও আর অন্তত ১০ জন  আহত হয়েছেন। বাস‌টি চট্রগ্রাম থে‌কে বা‌গেরহাটের মোংলায় যা‌চ্ছিল।

জানা যায় আজ শুক্রবার ভোর সা‌ড়ে ৫টার দি‌কে গোপালগ‌ঞ্জ সদর উপ‌জেলার চন্দ্রদিঘ‌লিয়ায় নিয়ন্ত্রণ হা‌রিয়ে দিদার প‌রিবহ‌নের এক‌টি বাস রাস্তার পা‌শে গাছের স‌ঙ্গে ধাক্কা লা‌গে। এ সময় ঘটনাস্থলেই এক পু‌লিশ সদস‌্যসহ ৩ জন নিহত হন। প‌রে আহ‌তদের গোপালগ‌ঞ্জ ২৫০ শয‌্যা হাসপাতা‌লে ভ‌র্তি করা হ‌লে, সেখানে আরো একজন মারা যান।

নিহত পু‌লিশ সদস্যের নাম আব্দুল আলীম। তি‌নি ব‌রিশাল মে‌ট্রোপ‌লিট‌নে কর্মরত ছি‌লেন। গোপালগ‌ঞ্জে তি‌নি ভিআই‌পি ডিউ‌টি‌তে এসেছেলেন।

এদিকে গোপালগঞ্জ ডিএস‌বির এসআই মো: সাইফুল ইসলাম হতাহ‌তের বিষয়‌টি নি‌শ্চিত করেছেন। ত‌বে, নিহত অপর তিনজ‌নের প‌রিচয় এখনো পাওয়া যায়‌নি।