ঘূর্ণিঝড় `বিপর্যয়` আজ সন্ধ্যায় আঘাত হানতে পারে
ঘূর্ণিঝড় ‘বিপর্যয়' আজ সন্ধ্যায় আঘাত হানতে পারে।
আরব সাগরে সৃষ্ট শক্তিশালী ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’ ভারত-পাকিস্তান উপকূলের প্রায় নিকটে চলে এসেছে।
ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি) এর তথ্যানুসারে আজ বৃহস্পতিবার (১৫ জুন) বিকেল ৪টা থেকে রাত ৮টার মধ্যে পাকিস্তান, পার্শ্ববর্তী গুজরাটের কুচ, সৌরাষ্ট্র উপকূল অতিক্রম করবে ঘূর্ণিঝড়টি।
আইএমডির বরাতে এনডিটিভি জানায়, বর্তমানে ঘূর্ণিঝড় বিপর্যয় গুজরাট উপকূল থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে রয়েছে।
ভারতীয় আবহাওয়া দপ্তরের তথ্যানুযায়ী, ইতিমধ্যে ক্যাটাগরিত-৩ এ পরিণত ‘অতিপ্রবল ঘূর্ণিঝড় বিপর্যয়’-এর প্রভাবে উপকূলে ১২০-১৩০ কিলোমিটারেরও বেশি বেগে বাতাস বইতে পারে বলে জানিয়েছে।
এছাড়াও উপকূলের কাছাকাছি পৌঁছালে ঘূর্ণিঝড়ের প্রভাবে গুজরাটের পোরবন্দর, রাজকোট, মোরবি, জুনাগড় এবং সৌরাষ্ট্র ও উত্তর গুজরাট অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে।