ঘূর্ণিঝড় "অ্যালেক্স" আঘাত হানতে যাচ্ছে ব্রিটেনে
অনলাইন নিউজ পোর্টাল
•
01 অক্টোবর 2020, 11:47 দুপুর
•
265 বার পঠিত
শক্তিশালী ঘূর্ণিঝড় অ্যালেক্স আঘাত হানতে যাচ্ছে ব্রিটেনে। এই সপ্তাহের শেষের দিকেই শক্তিশালী এই ঝড় ব্রিটেনে আঘাত হানতে পারে জানিয়ে সতর্কতা সংকেত জারি করেছে দেশটির আবহাওয়া দফতর।
এক বিবৃতিতে জানানো হয়েছে যে, বৃহস্পতিবার থেকে শনিবারের মধ্যেই ব্রিটেনে আঘাত হানতে চলেছে শক্তিশালী ঘূর্ণিঝড়। এরইমধ্যে এই ঝড়ের কারণে হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।
এক সতর্কতায় জানানো হয়েছে যে, ঝড়ের সময় বাতাসের গতিবেগ হতে পারে ঘন্টা প্রতি ১০০ কিমি থেকে ১০৪ কিমি। ঝড়ের প্রভাবে যুক্তরাজ্যের বিভিন্ন এলাকায় ভারি বৃষ্টিপাত হতে পারে বলে জানানো হয়েছে।
ইয়াহু নিউজের এক প্রতিবেদনে জানানো হয়েছে, ফরাসি আবহাওয়া বিভাগ এই ঘূর্ণিঝড়ের নামকরণ করেছে অ্যালেক্স। কর্তৃপক্ষ বলছে, শক্তিশালী এই ঝড়ের কারণে আকস্মিক বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে। এছাড়া সমুদ্রের পানির উচ্চতাও বেড়ে যেতে পারে বলে সতর্ক করা হয়েছে। খারাপ আবহাওয়ার কারণে ইংল্যান্ডের দক্ষিণ ভাগে রাস্তা, রেল, বিমান ও ফেরি পরিবহনে বিঘ্ন ঘটতে পারে বলে জানানো হয়েছে।