ঘণ কুয়াশার কারণে বাতিল হলো তুরস্কের ২৩৮ ফ্লাইট
অনলাইন নিউজ পোর্টাল ২৪
•
05 ফেব্রুয়ারি 2023, 05:03 বিকাল
•
277 বার পঠিত
তার্কিশ এয়ারলাইন্সের প্রেস অফিস থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে যে ঘণকুয়াশার কারণে তুরস্কের ২৩৮টি ফ্লাইট বাতিল হয়ে গেছে।
তার্কিশ এয়ারলাইন্সের বরাত দিয়ে ডেইলি সাবাহ জানায়, ইস্তানবুলে বৈরি আবহাওয়ার কথা মাথায় রেখে ৫ ও ৬ ফেব্রুয়ারির দুই শতাধিক বাতিলের ঘোষণা দিয়েছে তার্কিশ এয়ারলাইন্স।
এদিকে জানা গেছে, ২৩৮ টি ফ্লাইটের মধ্যে ৭২টি অভ্যন্তরীণ। আর ১৬৬টি আন্তর্জাতিক। আরো ফ্লাইটও বাতিল হতে পারে।
এছাড়া নাগরিকদের বিমানবন্দরে যাওয়ার আগে নিজেদের ফ্লাইট শিডিউল দেখে যাওয়ার জন্যও বলেছে তার্কিশ এয়ারলাইন্স।