শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

গাজার অন্তত ৬৫টি স্থানে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল

অনলাইন নিউজ পোর্টাল • 19 মে 2021, 12:45 দুপুর • 822 বার পঠিত
গাজার অন্তত ৬৫টি স্থানে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল

গাজায় ইসরায়েলের বর্বর হামলা অব্যাহত রয়েছে। সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী মঙ্গলবার সকাল থেকে গাজার অন্তত ৬৫টি স্থানে বিমান হামলা হয়েছে। এই হামলায় ৬০টি জঙ্গিবিমান অংশ নেয়। 

ইসরায়েলি সেনাবাহিনীর এক মুখপাত্র সংবাদ সম্মেলনে বলেছেন, মাত্র আধা ঘণ্টায় আমরা ৬৫টি স্থানে আঘাত হেনেছি। তিনি আরও দাবি করেন, তারা ফিলিস্তিনি সংগ্রামীদের কয়েক কিলোমিটার দীর্ঘ সুড়ঙ্গ ধ্বংস করতে সক্ষম হয়েছেন। গাজার পশ্চিমের আর-রামাল এলাকায় সবচেয়ে বেশি হামলা হয়েছে বলে জানা গেছে।

এদিকে, ইসরায়েলের অভ্যন্তরে ইহুদিবাদীদের সঙ্গে আরব মুসলমানদের সংঘর্ষ অব্যাহত রয়েছে। লোদ শহরে ৪৮ ঘণ্টার জন্য জরুরি অবস্থা জারি করা হয়েছে।