শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

গাজা উপত্যকায় ইসরায়েলি হামলার যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে রাশিয়া

অনলাইন নিউজ পোর্টাল • 15 মে 2021, 04:32 দুপুর • 649 বার পঠিত
গাজা উপত্যকায় ইসরায়েলি হামলার যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে রাশিয়া

গাজা উপত্যকার ওপর ইসরায়েলি সেনারা যে বর্বর হামলা চালাচ্ছে তা থামাতে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে রাশিয়া। এর প্রতিক্রিয়ায় ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে, যুদ্ধবিরতি শুধু গাজা উপত্যকায় পালন করলে চলবে না বরং এর মধ্যে পবিত্র জেরুজালেম আল-কুদস শহরকেও অন্তর্ভুক্ত করতে হবে। সেখানে ইসরায়েলের ঘৃণ্য হামলা বন্ধ করতে হবে।

এদিকে, ইসরায়েলের চ্যানেল-টুয়েলভের বরাত দিয়ে ফিলিস্তিনের আল-কুদস টেলিভিশন চ্যানেল জানিয়েছে, রাশিয়ার এ প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইসরায়েল।

সোমবার থেকে গাজা উপত্যকার ওপর বর্বর হামলা শুরু করেছে ইসরায়েল। এরপর রাশিয়ার পক্ষ থেকে প্রথম কোনো যুদ্ধবিরতির প্রস্তাব দেয়া হলো। নির্বাসনে থাকা হামাসের অন্যতম নেতা সালেহ আরুরি বলেছেন- মিশর, কাতার ও জাতিসংঘ যুদ্ধবিরতির জোরদার প্রচেষ্টা চালাচ্ছে।

টানা পাঁচদিনে ইসরায়েলি বাহিনীর হামলায় এ পর্যন্ত ১১৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় হাজারখানেক। নিহতদের মধ্যে ৩১ শিশু রয়েছে। এছাড়া চার শতাধিক ব্যক্তিকে আটক করেছে ইসরায়েলি সেনারা।