শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

ফিলিস্তিন ও ভারতের দখলকৃত কাশ্মিরে বর্তমানে একই পরিস্থিতি: ইমরান

অনলাইন নিউজ পোর্টাল • 08 জানুয়ারী 2021, 06:10 বিকাল • 178 বার পঠিত
ফিলিস্তিন ও ভারতের দখলকৃত কাশ্মিরে বর্তমানে একই পরিস্থিতি: ইমরান

ফিলিস্তিন ও ভারতের দখল করা কাশ্মিরে বর্তমানে একই পরিস্থিতি বিরাজমান বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। বুধবার তুরস্কের এক টেলিভিশনে দেয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

তিনি জোর দিয়ে বলেন, ইসরাইলিরা ফিলিস্তিনের সাথে যা করছে এর পরিপ্রেক্ষিতে পাকিস্তান ইসরাইলকে স্বীকৃতি দিতে পারে না।

ইহুদিবাদী রাষ্ট্রকে স্বীকৃতি না দেয়ার পেছনে তিনি দু’টি কারণ উল্লেখ করেছেন।

তিনি বলেন, প্রথমত, কাশ্মিরে আর ফিলিস্তিনে বর্তমানে একই পরিস্থিতি রয়েছে। আমরা যদি দখলদার ইসরাইলকে স্বীকৃতি দেই তবে কাশ্মিরের প্রতি ভারতের কর্মকাণ্ডকে সমর্থন জানানো হবে। যা সম্পূর্ণভাবে আমাদের রাষ্ট্রের নৈতিকতার লঙ্ঘন।

দ্বিতীয়ত, পাকিস্তানের নীতি প্রণয়নের জনক মোহাম্মদ আলী জিন্নাহর কথা স্মরণ করে ইমরান খান বলেন, এ বিষয়ে তিনি বলছিলেন, যতদিন না ফিলিস্তিনের মাটি থেকে অন্যায় নিমূর্ল হচ্ছে এবং তারা তাদের ভূখণ্ড ফিরে না পাচ্ছে ততদিন পাকিস্তান ইসরাইলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে না।