শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

ফিলিস্তিন-ইসরায়েল সহিংসতায় উদ্বেগ প্রকাশ করেছে আইসিসি

অনলাইন নিউজ পোর্টাল • 12 মে 2021, 09:12 রাত • 838 বার পঠিত
ফিলিস্তিন-ইসরায়েল সহিংসতায় উদ্বেগ প্রকাশ করেছে আইসিসি

ফিলিস্তিনের পশ্চিমতীরে ভয়াবহ সহিংসতায় উদ্বেগ প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট (আইসিসি)। আন্তর্জাতিক এই আদালতের প্রকিসিউটর ফাতু বেনসুদা বলেছেন, পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েল যুদ্ধাপরাধ ঘটিয়ে থাকতে পারে।

এ প্রসঙ্গে এক টুইট বার্তায় তিনি বলেন, ‘আমি গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি পশ্চিমতীর, পূর্ব জেরুজালেম, গাজার ভিতরে ও বাইরে ভয়াবহ সহিংসতা চলছে। রোম স্ট্যাচু-এর অধীনে সেখানে যুদ্ধপরাধ হয়ে থাকতে পারে।’

ইসরায়েলের এই হামলা ও চরম আগ্রাসনের নিন্দা জানিয়েছে বিশ্বের বিভিন্ন দেশ ও মানবাধিকার সংগঠন।