শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

ফের ভয়ংকর রূপে স্পেনের পালমা দ্বীপের আগ্নেয়গিরি

অনলাইন নিউজ পোর্টাল • 09 নভেম্বর 2021, 09:23 সকাল • 291 বার পঠিত
ফের ভয়ংকর রূপে স্পেনের পালমা দ্বীপের আগ্নেয়গিরি

প্রায় দুই মাস ধরে স্পেনের লা পালমা দ্বীপের আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত অব্যাহত রয়েছে। স্থানীয়রা জীবন বাঁচাতে এলাকাটি ছেড়ে যেতে বাধ্য হয়েছেন। যেভাবে লাভা নির্গত হচ্ছে তাতে পরিস্থিতি দিন দিন ভয়াবহ আকার ধারণ করছে।

এদিকে লা পালমা দ্বীপের আগুনের তীব্রতা এতোই বেশি যে আটলান্টিক মহাসাগরের কাছাকাছি ২০ হাজার একরের বেশি এলাকাজুড়ে জারি করা হয়েছে বিশেষ সতর্কতা। এরই মধ্যে শতশত বাড়িঘর, স্থাপনা পুড়ে ছাই হয়ে গেছে। বিশ্লেষকরা বলছেন, লাভা, দূষিত কণা ও ছাইয়ের কারণে লা পালমা দ্বীপের যে ভূ-প্রাকৃতিক পরিবর্তন হচ্ছে, অগ্ন্যুৎপাত থেমে গেলেও দীর্ঘদিন এর নেতিবাচক প্রভাব রয়ে যাবে। এদিকে প্রশাসন পক্ষ থেকে শুধু নিরাপত্তা বাহিনীর সদস্য ও গবেষক ছাড়া অন্যদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ওই অঞ্চলে।