এসএসসির কেন্দ্র তালিকা প্রকাশ
অনলাইন নিউজ পোর্টাল
•
24 মার্চ 2021, 09:52 সকাল
•
120 বার পঠিত
মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ঢাকা শিক্ষা বোর্ডের আওতাধীন কেন্দ্রের তালিকা প্রকাশ করা হয়েছে।
মঙ্গলবার ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম আমিরুল ইসলাম স্বাক্ষরিত এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়।
এসএসসি পরীক্ষার নতুন কেন্দ্র তালিকা দেখুন
এতে বলা হয়েছে, ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এসএসসি পরীক্ষা ২০২১-এর কেন্দ্র ও কেন্দ্রওয়ারী শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা প্রকাশ করা হলো। এই তালিকা কেবল ২০২১ সালে অনুষ্ঠিতব্য এসএসসি পরীক্ষার ক্ষেত্রে প্রযোজ্য হবে। কোনো প্রকার আবেদন থাকলে আজ বুধবার দুপুর ২টার মধ্যে বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক বরাবর লিখিতভাবে আবেদন জমা দিতে বলা হয়েছে।