একই শর্তে সমাবেশের অনুমতি পাবে আওয়ামী লীগ-বিএনপি
অনলাইন নিউজ পোর্টাল ২৪
•
27 জুলাই 2023, 03:49 দুপুর
•
440 বার পঠিত
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, আওয়ামী লীগ এবং বিএনপি এই দুই দলকেই রাজধানীতে সমাবেশ করতে একই শর্ত বেঁধে দেওয়া হবে।
২৭ জুলাই বৃহস্পতিবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালন উপলক্ষে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি জানান, আওয়ামী লীগ এবং বিএনপি এই দুই দলকেই রাজধানীতে সমাবেশ করতে একই শর্ত দেবে সরকার। তবে দল দুটি কোথায় সমাবেশ করবে এখনো দেওয়া হয়নি সেই অনুমতি।