একদিনে দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরো ৩ জনের মৃত্যু
অনলাইন নিউজ পোর্টাল
•
24 নভেম্বর 2021, 04:29 দুপুর
•
938 বার পঠিত
দেশে একদিনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরো তিন জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২৭ হাজার ৯৬১ জনে। নতুন করে করোনায় শনাক্ত হয়েছেন ৩১২ জন। এ নিয়ে মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়াল ১৫ লাখ ৭৪ হাজার ৯৪৮ জনে।
বুধবার বিকেলে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতর জানায়, দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় ৩ জনের মৃত্যু হয়। তখন মোট মৃত্যুর সংখ্যা ছিল ২৭ হাজার ৯৫৮ জন। ঐ সময়ে নতুন করে করোনা শনাক্ত হয় ২৮৪ জনের দেহে। তখন পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা ছিল ১৫ লাখ ৭৪ হাজার ৬৩৬ জন।
এতে বলা হয়, সোমবার বিকেল থেকে মঙ্গলবার বিকেল পর্যন্ত করোনা থেকে সুস্থ হন ৩১৮ জন। তখন পর্যন্ত মোট সুস্থ হয়েছিলেন ১৫ লাখ ৩৮ হাজার ৮৫৫ জন।