শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
স্পেশাল

এক মঞ্চে ২০ জোড়া দম্পতির যৌতুক বিহীন বিয়ে

মোহাম্মদ খাইরুল আমিন • 23 ফেব্রুয়ারি 2024, 02:29 দুপুর • 437 বার পঠিত
এক মঞ্চে ২০ জোড়া দম্পতির যৌতুক বিহীন বিয়ে

দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলায় বৃহস্পতিবার রাতে দরিদ্র পরিবারের ২০ জোড়া দম্পতির এক মঞ্চে যৌতুক বিহীন বিয়ে পড়ানো হয়েছে। আয়োজকদের পক্ষ হতে নব দম্পতিদের  দেওয়া হয়েছে নানান ধরনের উপহার সামগ্রী।

দিনাজপুর বীরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম জানান- বিকেল থেকে রাত ১০টা পর্যন্ত  অনুষ্ঠানের সাজসজ্জা মঞ্চ তৈরি ও অতিথিদের খাবার ব্যবস্থা প্রস্তুত করা হয়। রাত ১০ টার পর  বর এবং বধুদের হাজির করা হয় জেলার বীরগঞ্জ সরকারি কলেজ মাঠে। এসময় যৌতুকবিহীন বিয়ে দেখতে ভীড় জমান অনেকে। ইসলামী রীতিতে একে-একে ২০ জোড়া দম্পতির বিয়ে পড়ান মাওলানা আবেদ আলী।

এই বিয়ে অনুষ্ঠানের প্রত্যক্ষদর্শী সাংবাদিক তোফাজ্জল হোসেন জানান, বিয়ের আয়োজনকারীরা  নব দম্পতিদের হাত সেলাই মেশিন, ছাগল, লেপ-তোশক, রানাঘরের হাড়ী পাতিল তৈজসপত্রের পাশাপাশি দেওয়া হয়েছে কিছু আসবাবপত্র।
আয়াজক মাওলানা আইয়ুব আলী আনসারী জানান, আর্থিক অনটনে খরচ যোগানোর ভয়ে যেসব তরুণ-তরুণীর বিয়ে আটকে রয়েছে। তাদের জন্য যৌতুকবিহীন বিয়ের আয়োজন করেছে ইসাহুল মুসলিম পরিষদ বাংলাদেশ। আর্থিক সহায়তা দিয়েছে মুসলিম ওয়েলফেয়ার ইনস্টিটিউট ইউকে। এই ধরনের আয়োজনের মাধ্যমে সমাজ থেকে যৌতুক নামক কু-প্রভাব কাটাতে চান তারা।

অনুকরণীয় সুন্দর ওই আয়োজনে প্রধান অতিথি ছিলেন দিনাজপুর-১ আসনে নব নির্বাচিত  সংসদ সদস্য আলহাজ্ জাকারিয়া জাকা। ২০ জন নববিবাহিত বধূকে  উপহার সামগ্রী তুলে দিয়েছেন তিনি। এসময় উপস্হিত ছিলেন- কেন্দ্রীয়  ছাত্রলীগের সাবেক নেতা  আবু হুসাইন বিপু, মাওলানা নোমান সিদ্দিক, মাওলানা শাহজালাল নাঈম, মাওলানা সালমানসহ স্হানীয় গণ্যমাণ্য ব্যক্তিরা।

প্রধান অতিথি জাতীয় সংসদ সদস্য আলহাজ্ জাকারিয়া জাকা বলেন, যৌতুক সামাজ্যিক ব্যাধি। আর এই ব্যাধি দুর করার জন্য সরকার প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে। সরকারের পাশাপাশি সকল যৌতুকের বিরুদ্ধে রুখে দাড়ালে সামাজ্যিক অবক্ষয়ের হাত থেকে মুক্ত হবে সমাজ। যৌতুক দেওয়া কিংবা যৌতুক নেওয়া ধর্মীয়ভাবেও নিষিদ্ধ। এই ধরনের বিয়ে আয়োজনে প্রতিটি ঘরে ঘরে সেই বার্তা পৌছে যাবে।