শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

এই প্রথম রাশিয়ায় একদিনে সর্বোচ্চ মৃত্যু

অনলাইন নিউজ পোর্টাল • 16 অক্টোবর 2021, 06:51 বিকাল • 233 বার পঠিত
এই প্রথম রাশিয়ায় একদিনে সর্বোচ্চ মৃত্যু

আয়তনে ও জনসংখ্যায় পৃথিবীর বৃহত্তম দেশ রাশিয়া প্রথমবারের মতো একদিনে করোনায় হাজার মৃত্যু দেখল। গত একদিনে দেশটিতে করোনায় এক হাজার ২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে রাশিয়ায় নতুন করে ৩৩ হাজার ২০৮ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। এটাই এখন পর্যন্ত সেখানে একদিনে সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা। রাশিয়ায় মোট করোনায় প্রাণ হারালো ২ লাখ ২১ হাজার ৩১৩ জন। পর্যবেক্ষণকারী সংস্থা গোগভ ওয়েবসাইটের বরাত দিয়ে এমনটি জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।