শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

ঈদগাহে শুধু জায়নামাজ-ছাতা নেয়ার অনুরোধ

মোহাম্মদ খাইরুল আমিন • 01 মে 2022, 12:41 দুপুর • 207 বার পঠিত
ঈদগাহে শুধু জায়নামাজ-ছাতা নেয়ার অনুরোধ

জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করতে আসা মুসল্লিদের ছাতা ও জায়নামাজ ছাড়া আর অন্য কিছু নিয়ে না আসতে অনুরোধ করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম। আজ রোববার ঈদগাহ পরিদর্শন করে তিনি জানান, ঈদের জামাত নির্বিঘ্নে করতে নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। জঙ্গি হামলার কোনো সম্ভাবনার খবরও নেই।

জাতীয় ঈদগাহে চার স্তরের নিরাপত্তা নিশ্চিত করছে পুলিশ। সেখানে আজ দুপুরে যান শফিকুল ইসলাম। জাতীয় ঈদগাহের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষ হলে এক সংবাদ বিভিন্ন দিক তুলে ধরেন শফিকুল ইসলাম। 

ডিএমপি কমিশনার জানান, দুই বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় ঈদগাহের ঈদ জামাতে মুসল্লিরা জায়নামাজ ও ছাতা সঙ্গে নিয়ে আসতে পারবেন। এছাড়া অন্য কিছু নিয়ে না আসতে নিরুৎসাহী করা হচ্ছে। প্রত্যেকে তল্লাশির মধ্য দিয়ে আর্চওয়ে গেট দিয়ে ঈদগায়ে প্রবেশ করবেন। 

তিনি জানান, এবার ঢাকায় ছোটবড় ঈদগাহ এবং মসজিদ মিলে মোট ১৪৬৮টি স্থানে ঈদ জামাত অনুষ্ঠিত হবে। সবগুলোতে নিরাপত্তা দেবে ডিএমপি। আর জাতীয় জাতীয় ঈদগাহে জামাতের আগে সুইপিং করবে বোমা ডিস্পোজাল ইউনিট। চারপাশে থাকবে সিসিটিভি ক্যামেরা। ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণ করবে ডিএমপির টিম।

সংবাদ সম্মেলনে প্রশ্ন ছিল, ঈদের জামাতে জঙ্গি হামলার হুমকি আছে কি না? এই প্রশ্নের জবাবে কমিশনার বলেন, ঈদ জামাতে জঙ্গি হামলার কোনো হুমকি নেই।