শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

ঈদ সম্মানী পাচ্ছেন ঢাকা দক্ষিণ সিটির ইমাম-মুয়াজ্জিনগণ

অনলাইন নিউজ পোর্টাল • 08 মে 2021, 02:55 দুপুর • 266 বার পঠিত
ঈদ সম্মানী পাচ্ছেন ঢাকা দক্ষিণ সিটির ইমাম-মুয়াজ্জিনগণ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিশেষ সন্মানী পাচ্ছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আওতাধীন ১ হাজার ৬৪৯টি মসজিদের ইমাম ও মুয়াজ্জিন। 

ডিএসসিসির অধীনে থাকা মসজিদের ইমামদের জনপ্রতি তিন হাজার এবং মুয়াজ্জিনদের জনপ্রতি দেড় হাজার টাকা সম্মানী দিতে বরাদ্দ দেয়া হয়েছে ৭৪ লাখ ২০ হাজার ৫০০ টাকা।

গত ৫ মে জারি করা এক অফিস আদেশের মাধ্যমে ডিএসসিসির সচিব আকরামুজ্জামান এ তথ্য জানিয়েছেন। আদেশ অনুযায়ী, ডিএসসিসির ১০টি আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাদের অনুকূলে সংস্থাটির ২০২০-২১ অর্থবছরের বাজেটে বরাদ্দকৃত মেয়রের ঐচ্ছিক তহবিল থেকে ওই অর্থ বরাদ্দ দেয়া হয়েছে ইমাম-মুয়াজ্জিনদের জন্য।