শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

এবার ম্যাক্রোকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ

অনলাইন নিউজ পোর্টাল • 28 সেপ্টেম্বর 2021, 01:33 দুপুর • 302 বার পঠিত
এবার ম্যাক্রোকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ

একের পর এক প্রজাদের হাতে অপমানিত অপদস্ত হচ্ছেনা ফরাসি প্রেসিডেন্ট। ফ্রান্সের লিও শহরে রেস্টুরেন্ট ও হোটেল বিষয়ক বাণিজ্য মেলা পরিদর্শনে যান ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ। অনুষ্ঠানে সবার সঙ্গে কথা বলার সময় প্রেসিডেন্ট ম্যাক্রোঁকে লক্ষ্য করে ডিম ছুড়ে মারেন উপস্থিত লোকজনের মধ্যে কেউ একজন। ডিমটি ম্যাক্রোঁর মাথায় আঘাত লেগে মাটিতে পড়ে ফেটে যায়। স্থানীয় সময় সোমবার ফ্রান্সের দক্ষিণ–পূর্বাঞ্চলের শহরটিতে এ ঘটনা ঘটে।

সিরহা ফুড অ্যান্ড হসপিটালিটি মেলায় ঘটে যাওয়া ওই ঘটনার একটি ভিডিও ফুটেজ টুইটারে ভাইরাল হয়েছে। এতে দেখা যায়, ভিড়ের মধ্যে প্রেসিডেন্টের ওপর কিছু একটা পড়লে বিব্রত হন সবাই। পরে সেখান থেকে এক ব্যক্তিকে আটক করা হয়।