এবার লটারির মাধ্যমে ১ম-৯ম শ্রেণির শিক্ষার্থীদের ভর্তি প্রক্রিয়া
অনলাইন নিউজ পোর্টাল
•
03 নভেম্বর 2021, 06:41 বিকাল
•
233 বার পঠিত
মহামারী করোনাভাইরাস সংক্রমণ হ্রাস করতে প্রাথমিক ও মাধ্যমিক স্কুল পর্যায়ে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত লটারিতে ভর্তি করা হবে। এ বছরের ভর্তি নীতিমালায় বেশকিছু সংশোধন বা পরিবর্তন আনা হয়েছে। আগামী রোববার সংশোধিত নীতিমালা জারি করা হতে পারে। ভর্তি কার্যক্রম টেলিটকের মাধ্যমে হবে।
স্কুল শিক্ষার্থীদের ভর্তির কার্যক্রম বুধবার (৩ নভেম্বর) সকালে ভর্তি নীতিমালা চূড়ান্তকরণ সম্পর্কিত এক সভায় এমন সিদ্ধান্ত নেয়া হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক সৈয়দ গোলাম ফারুক।