এবার জনপ্রতি ফিতরা সর্বোচ্চ ২৩১০, সর্বনিম্ন ৭৫ টাকা
মোহাম্মদ খাইরুল আমিন
•
09 এপ্রিল 2022, 02:00 দুপুর
•
1,367 বার পঠিত
এই বছর জনপ্রতি ফিতরার হার নির্ধারিত হয়েছে সর্বোচ্চ ২ হাজার ৩১০ টাকা। আর সর্বনিম্ন ফিতরার হার নির্ধারিত হয়েছে ৭৫ টাকা।
আজ শনিবার বৈঠকে বসেছিল জাতীয় ফিতরা নির্ধারণ কমিটি। ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে অনুষ্ঠিত বৈঠকে কমিটি ফিতরার এই হার নির্ধারণ করে। সভায় সভাপতিত্ব করেন জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির সভাপতি ও বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ রুহুল আমিন।
নিসাব পরিমান মালের মালিক হলেই মুসলমান নারী-পুরুষের জন্য সদকাতুল ফিতরা আদায় করা ওয়াজিব হয়ে যায়। ঈদের নামাজে যাওয়ার আগে ফিতরা আদায় করার নিয়ম।
গত বছর ফিতরার হার জনপ্রতি সর্বোচ্চ ২ হাজার ৩১০ টাকা আর সর্বনিম্ন ৭০ টাকা ছিল।