শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

এবার হজে কোনো সৌদি সরকারি কর্মকর্তা অংশ নিতে পারবে না

অনলাইন নিউজ পোর্টাল • 26 জুলাই 2020, 12:44 দুপুর • 144 বার পঠিত
এবার হজে কোনো সৌদি সরকারি কর্মকর্তা  অংশ নিতে পারবে না

সৌদি আরবে বসবাসরত ১৬০টি দেশের ১০ হাজার মুসল্লি হজ করতে পারবেন, তার প্রথম দল কাসিম থেকে জেদ্দায় এসে পৌঁছেছেন। তবে কোনো সৌদি সরকারি কর্মকর্তা এবার হজে অংশ নিতে পারবেন না।

সৌদি নাগরিকদের ৩০ শতাংশ হাজি হিসেবে রয়েছেন ওই ১০ হাজার হাজির মধ্যে। কোভিড পরিস্থিতিতে এবার কঠোর স্বাস্থ্যরক্ষা বিধি মেনে ও বিভিন্ন শর্তের মধ্যে দিয়ে হজ সম্পন্ন হতে যাচ্ছে।

সৌদি হজমন্ত্রী বলেছেন, এ সপ্তাহের শেষে শুরু হতে যাওয়া হজে গৃহীত সিদ্ধান্তের কোনো ব্যতিক্রম হবে না। স্বচ্ছতার মধ্যে বিভিন্ন দেশের নাগকিরদের মধ্যে থেকে স্বাস্থ্য বিধি অনুসরণ করে হজের সুযোগ দেয়া হয়েছে। কেবল তারাই হজ করতে পারছেন যারা ইতিপূর্বে হজ করেননি।

২০ থেকে ৫০ বছর বয়সীদের মধ্যে রয়েছেন এবারের হাজিরা। হজের শুরু ও শেষে তাদের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকতে হচ্ছে। যে ৩০ শতাংশ সৌদি নাগরিক হজে অংশ নিচ্ছেন তাদের অধিকাংশই নিরাপত্তা কর্মী হিসেবে যোগ দিচ্ছেন। এবার হজে একটি কক্ষে একজন হাজিকে থাকার সুযোগ দেয়া হচ্ছে।