শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

দ্বিতীয়বারের মতো করোনা আক্রান্ত মেক্সিকোর প্রেসিডেন্ট

মোহাম্মদ খাইরুল আমিন • 11 জানুয়ারী 2022, 02:57 দুপুর • 307 বার পঠিত
দ্বিতীয়বারের মতো করোনা আক্রান্ত মেক্সিকোর প্রেসিডেন্ট

উত্তর আমেরিকার দেশ মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ দ্বিতীয়বারের মতো করোনা আক্রান্ত হয়েছেন। সোমবার স্থানীয় সময় এক টুইটে এ কথা জানিয়ে তিনি বলেন, তার উপসর্গ মৃদু।
আন্দ্রেস টুইটারে লেখেন, আপনাদের জানাচ্ছি যে, আমি কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছি। তবে উপসর্গ মৃদু। আমি আইসোলেশনে থাকবো এবং ভার্চুয়ালি অফিস করবো।

সুস্থ না হওয়া পর্যন্ত স্বরাষ্ট্রমন্ত্রী আদান অগাস্তো লোপেজ সকালের নিয়মিত প্রেস ব্রিফিং ও অন্যান্য পাবলিক ইভেন্টগুলো চালিয়ে নেবেন বলে প্রেসিডেন্ট জানান।

প্রেসিডেন্ট আন্দ্রেস ২০২১ সালের প্রথম দিকে করোনা থেকে সুস্থ হন। গত ৭ ডিসেম্বর তিনি বুস্টার ডোজ গ্রহণ করেন। এর আগে তিনি আ্যস্ট্রাজেনকার টিকা নেন।