শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

দুর্নীতির অভিযোগে বরখাস্ত সৌদি জননিরাপত্তা প্রধান

অনলাইন নিউজ পোর্টাল • 08 সেপ্টেম্বর 2021, 05:59 বিকাল • 284 বার পঠিত
দুর্নীতির অভিযোগে বরখাস্ত সৌদি জননিরাপত্তা প্রধান

দুর্নীতির অভিযোগে সৌদি আরবের জননিরাপত্তা বিভাগের পরিচালক জেনারেল খালেদ আর হিরাবিকে বরখাস্ত করা হয়েছে। দুই পবিত্র মসজিদের জিম্মাদার বাদশা সালমান বিন আবদুল আজিজ এক আদেশে ওই কর্মকর্তাকে বরখাস্ত করেন। আদেশে আরও ১৮ জনের বিরুদ্ধে শাস্তির কথা বলা হয়েছে।

গতকাল মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) এ বিষয়ে এক ডিক্রি জারি করা হয়। সৌদি প্রেস এজেন্সির বরাত দিয়ে এ তথ্য জানায় তুরস্কভিত্তিক গণমাধ্যম আনাদোলু।
ওই ডিক্রিতে হারবিসহ ১৯ জনের কথা উল্লেখ করা হলেও বাকিদের সম্পর্কে কিছু জানানো হয়নি।

সৌদি জননিরাপত্তা বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালনের সময় লেফটেন্যান্ট জেনারেল খালেদ আল-হারবি কিছু আইন ভঙ্গ করেন বলে এক তদন্তে জানা গেছে। রাষ্ট্রয়াত্ব সৌদি প্রেস এজেন্সির মাধ্যমে জানা গেছে যে এক রাজকীয় ফরমানের মাধ্যমে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়।