শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
মাকিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ‘সন্তোষজনক’ আলোচনা হয়েছে: রুশ পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রে জি-২০ জোটের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক, ইউক্রেন ইস্যুতে অনড় রাশিয়া ক্রিপ্টোকারেন্সির ইতিহাসে সবচেয়ে বড় হ্যাকিং, ৬৩০ কোটি ডলার চুরি এইচএসসি-সমমান পরীক্ষায় ২৯৩টি শিক্ষাপ্রতিষ্ঠানে শূন্য পাস এইচএসসি-সমমান পরীক্ষায় ১৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ পাস ফ্রান্সের অর্থনৈতিক পূর্বাভাস ‘স্থিতিশীল’ থেকে কমিয়ে ‘নেতিবাচক’ করল ফিচ ইউক্রেনের কাছে ৫০০ প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের সরকারের অতিরিক্ত অর্থ ব্যয় ছাড়াই সংশোধন হচ্ছে ৩৮ লাখ আইসিটি বই: এনসিটিবি চেয়ারম্যান
আন্তর্জাতিক

দুই সন্তান নীতি আনুষ্ঠানিকভাবে বাতিল করলো চীন

অনলাইন নিউজ পোর্টাল • 31 মে 2021, 07:38 বিকাল • 634 বার পঠিত
দুই সন্তান নীতি আনুষ্ঠানিকভাবে বাতিল করলো চীন

দুই সন্তান নীতি আনুষ্ঠানিকভাবে বাতিল করলো চীন। এখন থেকে সর্বোচ্চ তিনটি সন্তান নিতে পারবে দেশটির দম্পতিরা। সোমবার পলিটব্যুরোর এক সভায় এই পরিবর্তন অনুমোদন দেন দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং।

সংবাদবাধ্যম থেকে জানা গেছে, গত কয়েক দশকের মধ্যে চীনের জনসংখ্যা সবচেয়ে ধীর গতিতে বাড়ছে। এরপরই এমন সিদ্ধান্ত এলো।

মে মাসের শুরুর দিকে চীনের আদমশুমারির প্রকাশিত সর্বশেষ তথ্যমতে, গত বছর চীনজুড়ে প্রায় ১২ মিলিয়ন শিশুর জন্ম হয়েছে। ২০১৬ সালে এই সংখ্যাটা ছিল ১৮ মিলিয়ন। ১৯৬০- এর দশকের পর এই প্রথম এত কম সংখ্যক শিশু জন্ম নিয়েছে।

এই আদমশুমারি রিপোর্ট প্রকাশ পাওয়ার পর চীনা সরকার তাদের পরিবার পরিকল্পনা নীতি শিথিল করবে বলে ধারণা করা হচ্ছিল। শেষ পর্যন্ত তাই ঘটলো।