শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

দস্যুদের হামলায় নাইজেরিয়ায় সেনা নিহত

অনলাইন নিউজ পোর্টাল • 20 জুলাই 2020, 12:23 দুপুর • 245 বার পঠিত
দস্যুদের হামলায় নাইজেরিয়ায় সেনা নিহত

নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের এক দূরবর্তী গ্রামে দস্যুদের হামলায় অন্তত ২৩ সেনা নিহত হয়েছেন। এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন আরো কয়েকজন। সেনা সদস্যরা জিবিয়া জেলার জঙ্গলাকীর্ণ একটি অংশের মধ্য দিয়ে হেঁটে যাওয়ার সময় আচমকা তাদের ওপর গুলিবর্ষণ করে দস্যুরা। এ ঘটনায় এখন পর্যন্ত ২৩ সেনা সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে। কয়েকজন নিখোঁজ থাকায় নিহতদের সংখ্যা আরো বেশি হওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

অতীতের সশস্ত্র দুর্বৃত্ত যারা ইদানিং নিজেদের ‘দস্যু’ বলে দাবি করছে, এরা সাধারণত গবাদি পশু ছিনতাই ও অপহরণের মতো অপকর্ম করত। বিশেষজ্ঞরা জানিয়েছেন, সাম্প্রতিক সময়ে এসব দস্যু বাহিনী ওই অঞ্চলের উগ্রপন্থীদের সঙ্গে হাত মেলাতে পারে।

গত শনিবার একই এলাকায় একটি বোমা বিস্ফোরণে পাঁচ শিশু নিহত ও আরও ছয়জন আহত হয়েছে বলে জানিয়েছে কাতসিনা প্রদেশের পুলিশ। ২০১১ সাল থেকে নাইজেরীয় দস্যুরা অন্তত আট হাজার মানুষকে হত্যা করেছে এবং তাদের জন্য ঘরছাড়া হয়েছে দুই লাখেরও বেশি মানুষ।