শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

দক্ষিণ কোরিয়ায় করোনা সংক্রমণ ও মৃত্যুর নতুন রেকর্ড

অনলাইন নিউজ পোর্টাল • 05 ডিসেম্বর 2021, 07:27 বিকাল • 307 বার পঠিত
দক্ষিণ কোরিয়ায় করোনা সংক্রমণ ও মৃত্যুর নতুন রেকর্ড

দক্ষিণ কোরিয়ায় করোনা সংক্রমণ ও মৃত্যুর নতুন রেকর্ড হয়েছে। দেশটিতে নতুন দৈনিক আক্রান্তের সংখ্যা ৫ হাজার ৩৫২ এবং মারা গেছে ৭০ জন। এছাড়া দেশজুড়ে আরও ৯ জনের দেহে করোনার নতুন ধরন ওমিক্রন শনাক্ত হয়েছে ।

সরকার এক ঘোষণায় জানিয়েছে, রেস্টুরেন্ট, সিনেমাহল এবং অন্যান্য স্থানে লোকজনকে অবশ্যই ভ্যাকসিন পাস দেখাতে হবে। রাজধানী সিওলে জনসমাগমের ওপরও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। একসঙ্গে ৬ জনের বেশি সমবেত হতে পারবেন না। আগে এই সংখ্যা ছিল ১০। 

এছাড়া রাজধানীর বাইরে আগে যেখানে ১২ জন সমবেত হতে পারতেন সেখানে এখন ১০ জন নির্ধারন করে দেওয়া হয়েছে। আগামী সোমবার (৬ ডিসেম্বর) নতুন এই বিধিনিষেধ কার্যকর হবে।

ওমিক্রনের সংক্রমণ কমিয়ে আনতে শুক্রবার ভ্রমণকারীদের জন্য ১০ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইন ঘোষণা করা হয়। আগামী দু’সপ্তাহ যেসব ভ্রমণকারী দক্ষিণ কোরিয়ায় ভ্রমণ করবেন তাদের অবশ্যই ১০ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে।

দেশটিতে এখন পর্যন্ত প্রাপ্ত বয়স্ক ৯১ দশমিক ৭ শতাংশ মানুষকে ভ্যাকসিনের আওতায় আনা সম্ভব হয়েছে। করোনা মহামারির শুরু থেকে এখন পর্যন্ত দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা ৪ লাখ ৬৭ হাজার ৯০৭। এর মধ্যে মারা গেছে ৩ হাজার ৮০৯ জন।