শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

দক্ষিণ আফ্রিকায় গির্জা দখল কেন্দ্র করে হামলা

অনলাইন নিউজ পোর্টাল • 12 জুলাই 2020, 11:25 দুপুর • 253 বার পঠিত
দক্ষিণ আফ্রিকায় গির্জা দখল কেন্দ্র করে হামলা

দক্ষিণ আফ্রিকায় খ্রিস্টানদের বিভিন্ন দলের নেতৃত্বের দ্বন্দ্বে  গির্জাকে রণক্ষেত্রে পরিণত করেছে। একটি গির্জা দখল নিতে হামলার ঘটনায় পাঁচ ব্যক্তি নিহত হয়েছে। শনিবার দেশটির রাজধানী জোহানেসবার্গের অদূরে গুটেং প্রদেশে এ হামলা হয়। গির্জাটির দখল ও নেতৃত্ব নিয়ে দ্বন্দ্বের জেরে এ হামলা চালানো হয়।

পুলিশ জানিয়েছে, শনিবার সকালে হামলার পর গির্জার ভেতর থেকে নারী, শিশু ও পুরুষদের উদ্ধার করা হয়। এ ঘটনায় অন্তত ৪০ জনকে আটক এবং বিপুল পরিমাণে অস্ত্র উদ্ধার করা হয়েছে। এছাড়া হামলা সংশ্লিষ্ট রাইফেল, শটগান ও হ্যান্ডগানসহ ৪০টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।

২০১৬ সালে ইন্টারন্যাশনাল পেন্টিকোস্টাল হলিনেস চার্চের প্রাক্তন নেতার মৃত্যুর পর এর নেতৃত্ব নিয়ে লড়াই শুরু হয়। ২০১৮ সালে এর সদস্যদের মধ্যে গোলাগুলির ঘটনাও ঘটেছিল। এর আগের বছর গির্জার অর্থখাতে দুর্নীতির অভিযোগ করে বলা হয়েছিল, তহবিল থেকে ৬৫ লাখ মার্কিন ডলার উধাও হয়ে গেছে। দক্ষিণ আফ্রিকায় এই গির্জার ৩০ লাখ সদস্য রয়েছে।