শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ও তার স্ত্রী সেলফ আইসোলেশন

অনলাইন নিউজ পোর্টাল • 20 এপ্রিল 2021, 08:25 রাত • 177 বার পঠিত
দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ও তার স্ত্রী সেলফ আইসোলেশন

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের স্ত্রী সুনীতা কেজরিওয়াল। স্ত্রী করোনায় আক্রান্ত হওয়ার পরপরই সেলফ আইসোলেশনে গেছেন মুখ্যমন্ত্রীও। জানা গেছে, তার দেহে করোনার মৃদু উপসর্গ থাকায় বাড়িতে কোয়ারেন্টাইনে রেখেই চিকিৎসা চলছে। গত কয়েক দিন টানা সংক্রমণ বাড়তে থাকায় বিপর্যস্ত হয়ে পড়েছে দিল্লি।

সোমবার ছয়দিনের লকডাউন জারি করে রাজ্যবাসীকে বাড়ি থেকে বের হতে নিষেধ করেছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। সোমবার রাত ১০টা থেকেই জারি হয়েছে লকডাউন, শেষ হবে আগামী সোমবার ভোর ৬টায়।

রবিবার এক সংবাদ সম্মেলনে দিল্লির ভয়াবহ পরিস্থিতি জানাতে গিয়ে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেন, পুরো দিল্লিতে আর মাত্র ১০০ আইসিইউ বেড খালি রয়েছে। পর্যাপ্ত অক্সিজেনের অভাবও দেখা দিয়েছে।