শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

ঢাকা-সিলেট মহাসড়কে হেফাজতের অবস্থান

অনলাইন নিউজ পোর্টাল • 28 মার্চ 2021, 12:51 দুপুর • 133 বার পঠিত
ঢাকা-সিলেট মহাসড়কে হেফাজতের অবস্থান

 

হেফাজতে ইসলামের  সকাল-সন্ধ্যা হরতাল নরসিংদীতে পালিত হচ্ছে। আজ রবিবার সকাল থেকেই নরসিংদীর সড়কগুলোতে গণপরিবহন চলাচল স্বাভাবিক ছিল। 

 ১১টার দিকে হেফাজত ইসলামের কয়েকশত কর্মী ঢাকা-সিলেট মহাসড়কের ভেলানগর জেলখানার মোড়ে অবস্থান নেন। তারা সড়কের ওপর বসে পড়েন। এতে ঢাকা-সিলেট মহাসড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়।  

এ ছাড়া বেলা ১২টার দিকে শহরের বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল বের করেন হেফাজত কর্মীরা।  বেলা ১১টার দিকে হেফাজত ইসলামের কয়েকশত কর্মী ঢাকা-সিলেট মহাসড়কের ভেলানগর জেলখানার মোড়ে অবস্থান নেন। তারা সড়কের ওপর বসে পড়েন। এতে ঢাকা-সিলেট মহাসড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। তখন একটি গাড়ি ভাঙচুর করেন তারা।  

এ ছাড়া বেলা ১২টার দিকে শহরের বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল বের করেন হেফাজত কর্মীরা।