শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
শিক্ষা

ঢাবির `ক` ইউনিটের ভর্তি পরীক্ষা আজ

মোহাম্মদ খাইরুল আমিন • 10 জুন 2022, 10:48 দুপুর • 496 বার পঠিত
ঢাবির `ক` ইউনিটের ভর্তি পরীক্ষা আজ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ। ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ শুক্রবার ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত। 

‘ক’ ইউনিটে আসন সংখ্যা ১ হাজার ৮৫১টি। এর বিপরীতে আবেদন পড়েছে ১ লাখ ১৫ হাজার ৭১২টি। তার মানে প্রতিটি আসনের জন্য লড়বেন ৬২ জন প্রার্থী।

গত ৩ জুন ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত 'গ' ইউনিট আর ৪ জুন কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। 

মোট ৫টি ইউনিটের ভর্তি পরীক্ষা হয় এবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ে, ক, খ, গ, ঘ ও চ ইউনিট। আগামী ১১ জুন সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিটের পর ১৭ জুন চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটের সাধারণ জ্ঞান পরীক্ষা অনুষ্ঠিত হবে।