শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
শিক্ষা

ঢাবি ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ, আসনপ্রতি লড়বেন ৭৪ শিক্ষার্থী

অনলাইন নিউজ পোর্টাল • 23 অক্টোবর 2021, 09:20 সকাল • 356 বার পঠিত
ঢাবি ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ, আসনপ্রতি লড়বেন ৭৪ শিক্ষার্থী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিটের পরীক্ষা  অনুষ্ঠিত হবে আজ । পরীক্ষা শুরু হবে বেলা ১১টা থেকে। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও দেশের সাতটি বিভাগে পাবলিক বিশ্ববিদ্যালয়ে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই ইউনিটের এক আসনের জন্য লড়বেন ৭৪ শিক্ষার্থী।

আটটি বিভাগীয় শহরে হচ্ছে ঢাবির ভর্তি পরীক্ষা

ঢাকা বিভাগের ভর্তি পরীক্ষার কেন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। এ ছাড়া অন্য যে সাতটি বিভাগীয় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এবারের ভর্তি পরীক্ষা হবে, সেগুলো হলো রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (ময়মনসিংহ), খুলনা বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (সিলেট), বরিশাল বিশ্ববিদ্যালয় ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (রংপুর)৷
এর মধ্যে পাঁচ ইউনিটের ১ লাখ ৬৪ হাজার ৬০৬ শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দেবেন৷ সবচেয়ে কম ৭ হাজার ৯১ জন পরীক্ষা দেবেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে৷

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের এই ভর্তি পরীক্ষা হওয়ার কথা ছিল গত বছর। কিন্তু করোনা পরিস্থিতির কারণে তা পিছিয়ে যায়। প্রথম দফায় ঘোষিত তারিখ অনুযায়ী ২১ মে থেকে ৫ জুন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আয়োজনের কথা থাকলেও করোনা পরিস্থিতির কারণে গত ২৯ এপ্রিল তা পরিবর্তন করা হয়। সেদিন ৩১ জুলাই থেকে ১৪ আগস্ট পর্যন্ত পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত হয়। ১৩ জুলাই সেটিও পরিবর্তন করে অক্টোবরে পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়।