দেশের ১৯টি অঞ্চলে ঝড়বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আজ
অনলাইন নিউজ পোর্টাল
•
22 আগস্ট 2020, 12:41 দুপুর
•
224 বার পঠিত
দেশের ১৯টি অঞ্চলের উপর দিয়ে ঝড়বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আজ। আর ধারাবাহিক ঝড়বৃষ্টির পূর্বাভাসও বহাল রাখা হয়েছে। শনিবার ভোর সাড়ে ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের পূর্বাভাসে আবহাওয়া অধিদফতর এ তথ্য জানিয়েছে। এসব অঞ্চলের নদীবন্দরকে এক নম্বর সতর্ক সংকেতও দেখাতে বলা হয়েছে।
এদিকে সারাদেশেই লঘুচাপের কারণে ১৫ আগস্ট থেকে টানা ছয় দিন বৃষ্টি হচ্ছে। গতকাল শুক্রবার বিকেল থেকে ঢাকায় টানা বৃষ্টি হচ্ছে। আজো এ বৃষ্টির সম্ভাবনা আছে। এছাড়া লঘুচাপের শুরু থেকে সমুদ্রবন্দরের ৩ নম্বর সতর্কতা সংকেত বহাল থাকছে।
ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার একই সময়ে পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।