শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
অর্থনীতি

দেশে প্রথমবারের মতো লাখ টাকা ছাড়াল স্বর্ণের ভরি

অনলাইন নিউজ পোর্টাল ২৪ • 20 জুলাই 2023, 09:50 রাত • 470 বার পঠিত
দেশে প্রথমবারের মতো লাখ টাকা ছাড়াল স্বর্ণের ভরি

দেড় মাসের ব্যবধানে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন দেশের বাজারে স্বর্ণের দা‌ম বাড়ানোর ঘোষণা দিয়েছে। ফলে দেশের ইতিহাসে এই প্রথমবার লাখ টাকা ছাড়াল স্বর্ণের ভরি। শুক্রবার থেকেই কার্যকর হবে নতুন দাম।

সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম বাড়ানো হয়েছে ২ হাজার ৩৩৩ টাকা। এতে এ ক্যাটগরির স্বর্ণের নতুন দাম দাঁড়িয়েছে ১ লাখ ৭ হাজার ৭৭ টাকা।

বৃহস্পতিবার বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে স্বর্ণের দাম বেড়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে। শুক্রবার থেকে কার্যকর করা হবে নতুন দাম।