দেশে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত বেড়েছে, মৃত্যুর সংখ্যা ১৫
মোহাম্মদ খাইরুল আমিন
•
27 জানুয়ারী 2022, 06:29 বিকাল
•
601 বার পঠিত
দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো ১৫ জনের মৃত্যু হয়েছে। মৃত্যুর সংখ্যা মোট ২৮ হাজার ২৮৮ জন।
আজ বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৪৯ হাজার ৪২৫টি নমুনা পরীক্ষার বিপরীতে ১৫ হাজার ৮০৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৭ লাখ ৪৭ হাজার ৩৩১ জন। নমুনা পরীক্ষার হিসাবে গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৩১.৯৮ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় দেশে করোনা থেকে সু্স্থ হয়েছেন ১ হাজার ৫২ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ রোগীর সংখ্যা ১৫ লাখ ৬০ হাজার ৬ জন।