শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
স্বাস্থ্য

দেশে গত ২৪ ঘণ্টায় আরো ২৬ জনের মৃত্যু শনাক্ত ১৮৬৮ জন

অনলাইন নিউজ পোর্টাল • 20 মার্চ 2021, 05:21 বিকাল • 119 বার পঠিত
দেশে গত ২৪ ঘণ্টায় আরো ২৬ জনের মৃত্যু শনাক্ত ১৮৬৮ জন

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ হাজার ৬৬৮ জনে। গতকাল মৃত্যু হয়েছিল ১৮ জনের।

এদিন নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে আরো ১৮৬৮ জনের দেহে। এখন পর্যন্ত দেশে মোট শনাক্ত হলো ৫ লাখ ৬৮ হাজার ৭১৮ জন করোনা রোগী। এদিকে গতকাল আক্রান্ত হয়েছিল ১৮৯৯ জন।

গত ২৪ ঘণ্টায় ১৯ হাজার ৯০০টি নমুনা পরীক্ষা করা হয়।দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। তার ১০ দিন পর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।