দেশে গত ২৪ ঘণ্টায় ১৩ জনের করোনা শনাক্ত,মৃত্যু নেই
মোহাম্মদ খাইরুল আমিন
•
06 ফেব্রুয়ারি 2023, 06:15 বিকাল
•
314 বার পঠিত
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১৩ জনের করোনা শনাক্ত হয়েছে। তবে এ সময় কারো মৃত্যু হয়নি।
স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
করোনায় এ পর্যন্ত মারা গেছেন ২৯ হাজার ৪৪৩ জন। আর মোট শনাক্ত হয়েছে ২০ লাখ ৩৭ হাজার ৬২২ জনের।
গত ২৪ ঘণ্টায় ২ হাজার ২৪৩টি নমুনা সংগ্রহ করা হয়েছে। ২ হাজার ২৪৭টি নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৫৮ শতাংশ।
এদিকে জানা যায় ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২৭১ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৯৪ হাজার ৫১৩ জন।