দেশে একদিনে করোনায় ৩ জনের মৃত্যু, শনাক্ত ২০৫
অনলাইন নিউজ পোর্টাল
•
28 নভেম্বর 2021, 05:09 বিকাল
•
351 বার পঠিত
দেশে একদিনে করোনাভাইরাসে ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২৭ হাজার ৯৭৮ জনে। অপরদিকে একই সময় করোনা শনাক্ত হয়েছে ২০৫ জনের। মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৭৫ হাজার ৭৮৪ জনে।
রোববার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ২৯৯ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪০ হাজার ৩১৭ জন।
একদিনে ১৯ হাজার ৫২৫ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৯ হাজার ৮১১টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ০৩ শতাংশ।
এ পর্যন্ত মোট ১ কোটি ৮ লাখ ৫২ হাজার ৫৮টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৪ দশমিক ৫২ শতাংশ। প্রতি ১০০ জনে সুস্থতার হার ৯৭ দশমিক ৭৫ শতাংশ এবং মৃত্যুহার ১ দশমিক ৭৮ শতাংশ।