শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
স্বাস্থ্য

দেশে আরো ১৩ করোনা শনাক্ত,মৃত্যু নেই

মোহাম্মদ খাইরুল আমিন • 31 জানুয়ারী 2023, 07:13 বিকাল • 311 বার পঠিত
দেশে আরো ১৩ করোনা শনাক্ত,মৃত্যু নেই

গত ২৪ ঘণ্টায় দেশে আরো ১৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৩৭ হাজার ৫৫৬ জন।

এদিকে গত ১দিনে করোনায় কারো মৃত্যু হয়নি। ফলে  দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ৪৪২ জন অপরিবর্তিত থাকলো।

আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

সারাদেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৮৮৪টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে এক হাজার ৮৩৪টি। আর মোট নমুনা পরীক্ষা করা হয়েছে এক হাজার ৮২৪টি। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ৫২ লাখ ৪৮ হাজার ৮২৩ জন।

ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গ বিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২২৮ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৯ লাখ ৯২ হাজার ৯২২ জন।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য মতে, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর, ১৮ মার্চ করোনা আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।