দেশে আগামী দুই দিন ভারী বর্ষণ হতে পারে: আবহাওয়া অধিদফতর
অনলাইন নিউজ পোর্টাল
•
27 মে 2021, 11:52 দুপুর
•
606 বার পঠিত
ঘূর্ণিঝড় যশের প্রভাবে তাপপ্রবাহ কমেছে। তবে আগামী দুই দিন ভারী বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
আবহাওয়া অফিস জানায়, ঘূর্ণিঝড় যশ ভারতের দিকে সরে যাওয়ায় সাগর ধীরে ধীরে শান্ত হচ্ছে। তবে পূর্ণিমার কারণে শঙ্কা রয়েই গেছে। সাগরে জোয়ারের উচ্চতা ৬ ফুটের বেশি বেড়ে গিয়ে বাঁধ উপচে লোকালয়ে ঢুকছে পানি।
এদিকে ঘূর্ণিঝড় যশের প্রভাবে বাংলাদেশে ৬ জন মারা গেছেন। এ ছাড়া ভারতেও তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বাংলাদেশের উপকূলীয় ১৪ জেলার বাঁধ ভেঙে গ্রামের পর গ্রাম প্লাবিত হয়েছে। ক্ষতি হয়েছে ফসলের।
এজন্য এখনো সমুদ্রবন্দরগুলোতে রয়েছে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত। এছাড়া ৪০ থেকে ৮০ কিমি বেগে দেশের অভ্যন্তরে ঝড়ো বা দমকা হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কায় নদীবন্দরগুলোতেও দেয়া হয়েছে দুই নম্বর হুশিয়ারি সংকেত।