শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
স্বাস্থ্য

ডেঙ্গুতে একদিনে হাসপাতালে ভর্তি ১৯৮৪ জন, মৃত্যু ১০ 

মোহাম্মদ খাইরুল আমিন • 15 আগস্ট 2023, 08:04 রাত • 272 বার পঠিত
ডেঙ্গুতে একদিনে হাসপাতালে ভর্তি ১৯৮৪ জন, মৃত্যু ১০ 

ডেঙ্গুতে শেষ একদিনে মারা গেছেন আরো ১০ জন। সারাদেশের হাসপাতালে এই সময়ে ভর্তি হয়েছেন ১৯৮৪ জন নতুন রোগী।

লেআজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর জানায়, মঙ্গলবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি রোগীদের ৭৩১ জন ঢাকার, ১২৫৩ জন ঢাকার বাইরের।

এই বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়াল ৮৯ হাজার ৮৭৫ জনে। এদের মধ্য মশাবাহিত এই রোগে মারা গেছেন ৪২৬ জন। দুটিই এই যাবৎকালের রেকর্ড। 

আজ পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ৯ হাজার ১১৭ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। এদের মধ্যে ঢাকায় ৪ হাজার ১০ জন এবং ঢাকার বাইরের বিভিন্ন জেলায় পাঁচ হাজার ১০৭ জন ভর্তি।