শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
স্বাস্থ্য

ডেঙ্গু: গত ২৪ ঘণ্টায় মৃত্যু ও হাসপাতালে ভর্তি রোগী কমেছে

মোহাম্মদ খাইরুল আমিন • 01 সেপ্টেম্বর 2023, 07:35 বিকাল • 282 বার পঠিত
ডেঙ্গু: গত ২৪ ঘণ্টায় মৃত্যু ও হাসপাতালে ভর্তি রোগী কমেছে

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে আরও চারজন মারা গেছেন। এই একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে আরও ১ হাজার ৫৩৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশের হাসপাতালে নতুন ১ হাজার ৫৩৪ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ভর্তি হয়েছেন ৫৮৯ জন, ঢাকার বাইরে ৯৪৫ জন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যাওয়া চারজনের মধ্যে একজন ঢাকায় ও তিনজন ঢাকার বাইরে মারা গেছেন।

এছাড়া এই একদিনে সারাদেশে মোট ১ হাজার ৫৬০ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। এর ৫৮৭ জন ঢাকায়, ঢাকার বাইরে ৯৭৩ জন।

চলতি ২০২৩ সালে ডেঙ্গু আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মোট ৫৯৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকায় মারা গেছেন ৪৩৯ জন,  ঢাকার বাইরে ১৫৮ জন।

সরকারী হিসেবে আজ পর্যন্ত এই বছর মোট এক লাখ ২৫ হাজার ৩৪২ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ঢাকায় আক্রান্তের সংখ্যা ৫৮ হাজার ৬১০ জন, ঢাকার বাইরে ৬৬ হাজার ৬৭২ জন।

বর্তমানে সারাদেশে মোট ৮ হাজার ৩৪৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি আছেন। ঢাকায় ভর্তি আছেন ৩ হাজার ৮১৮ জন, ঢাকার বাইরে ৪ হাজার ৫৩০ জন।